মালদ্বীপের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসাডর হলেন ক্যাটরিনা

আমুদরিয়া নিউজ: বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসাডর হিসেবে বেছে নিল মালদ্বীপ। মঙ্গলবার মালদ্বীপ মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ‘ভারতীয় চলচ্চিত্র শিল্পের একজন বিশিষ্ট মুখ ক্যাটরিনা কাইফকে মালদ্বীপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা ভীষণ আনন্দিত’। সেদেশের পর্যটনের মুখ হতে পেরে ক্যাটরিনা জানিয়েছেন, মালদ্বীপের সৌন্দর্য এবং বিলাসবহুল পর্যটন শিল্পের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত, সম্মানিত। বিশ্বব্যাপী পর্যটকদের কাছে এখানকার আকর্ষণীয় লোকেশন এবং ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরতে উদগ্রীব হয়ে রয়েছি। আগামী জুলাই মাসে মোদি যাচ্ছেন সেদেশে। ঠিক তার আগেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে বিশ্বমঞ্চে মালদ্বীপের পর্যটন দূত হিসেবে ঘোষণাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশিষ্টমহল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *