ওবিসি শংসাপত্রের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই, বিধানসভায় বললেন মমতা

আমুদরিয়া নিউজ: ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী সাফ জানালেন, ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। রাজনৈতিক দলগুলো এই নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। একমাত্র পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করেই এই কাজ করছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তা করে ফেলা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ”বর্তমানে আমাদের রাজ্যে ১৪০ টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে ৪৯ ওবিসি-এ, ৯১ ওবিসি-বি। আর‌ও ৫০ টি ক্যাটাগরির জন্য সার্ভে করার কাজ চলছে। বাম আমলকে দুষে মমতা আরও বলেন সিপিএমের আমলে কোনও সার্ভে করা হয়নি। আমাদের সময়ে, ২০১২ সাল থেকে এই সার্ভে করা হচ্ছে। যদিও তাঁর এই দাবি মানতে চায়নি বিরোধী দল বিজেপি। তাদের অভিযোগ, রাজ্যের শাসকদলের রাজনীতির কারণে প্রকৃত ওবিসি সম্প্রদায়ভুক্তেরা বঞ্চিত হচ্ছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *