আমুদরিয়া নিউজ: সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরে ফেললেন ভারতীয় ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং। রবিবার লখনউয়ের একটা হোটেলে বাগদান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, পার্টির সাংসদ জয়া বচ্চনও। এছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা সহ ক্রীড়া ও রাজনৈতিক জগতের আরও বেশকিছু স্বনামধন্য মানুষ উপস্থিত ছিলেন। রিঙ্কুর পরনে ছিল সাদা শেরওয়ানি ও প্রিয়া সেজেছিলেন হালকা গোলাপি লেহেঙ্গায়।
Total Views:
0