আমুদরিয়া নিউজ: বুধবার বেঙ্গালুরুতে আরসিবি-র আইপিএল উৎসবে শামিল হতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। সেই ঘটনায় এবার বিরাট কোহলিকে দায়ী করে এবার অভিযোগ দায়ের হল। কর্নাটকের শিবমোগা জেলার সমাজকর্মী বেঙ্কটেশ অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর কাবন পার্ক থানায়। তিনি জানিয়েছেন, কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে অত সমর্থক হাজির হয়েছিলেন! পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেও কেন উৎসব চালিয়ে যাওয়া হল, তা-ও জানতে চেয়েছেন তিনি।এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলেও পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ইতিমধ্যেই আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালে সহ চারজন গ্রেপ্তার হয়েছেন।
Total Views:
0