চরমে ট্রাম্প-মাস্ক বাগ্‌যুদ্ধ! চড়ছে সংঘাতের পারদ

আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা এলন মাস্কের সম্পর্কের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে! সম্প্রতি ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পদ ছেড়েছিলেন টেসলা কর্তা। তারপরই হতাশ মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা গিয়েছিল, ”দেখুন, আমার আর এলনের মধ্যে সম্পর্কটা দারুণ ছিল। কিন্তু আমি জানি না আমরা আর তেমন থাকব কিনা। আমি অত্যন্ত হতাশ এলনকে নিয়ে।” পালটা এলন মাস্ক দাবি করেছেন, তাঁকে ছাড়া নির্বাচনে জিততে পারতেন না ট্রাম্প। শুধু তাই নয় বৃহস্পতিবার গভীর রাতে টেসলা কর্তা হুমকি দেন, নাসার হয়ে কাজ করা স্পেসএক্সের ড্রাগন স্পেসক্রাফটটি অবিলম্বে প্রত্যাহার করা হবে। তবে কয়েকঘণ্টা পরে অবশ্য নিজের অবস্থান বদলে ফেলেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে, সেকথা স্পষ্ট।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *