আমুদরিয়া নিউজ: ফের রেপো রেট অনেকখানি কমিয়ে দিল আরবিআই। শুক্রবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মলহোত্র জানান, রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। বর্তমান রেপো রেট কমে দাঁড়াল ৫.৫ শতাংশে। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বারের জন্য হ্রাস পেল রেপো রেট। রিজ়ার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের ঋণ গ্রহণকারীদের মিলবে স্বস্তি। কারণ, মাসিক কিস্তির টাকা কমবে তাঁদের। রেপো রেট বাড়লে, ব্যাঙ্কও সুদের হার বাড়ায়। রেপো রেট কমলে, কমে ঋণের উপরে সুদের হার।
Total Views:
0