দেশের বাজারে ‘হ্যারিয়ার ইভি’ লঞ্চ করল টাটা মোটর্স

আমুদরিয়া নিউজ: মঙ্গলবার, ৩ জুন টাটা মোটরস ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি হ্যারিয়ার ইভি।  সংস্থা জানিয়েছে, একবার চার্জ দিলে গাড়িটি প্রায় ৫৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এতে রয়েছে বন্ধ ফ্রন্ট গ্রিল, যা গাড়ির গতি বজায় রাখতে ও রেঞ্জ বাড়াতে সাহায্য করে। রয়েছে একটানা এলইডি ডিআরএল লাইট, ধারালো টেলল্যাম্প, নতুন ডিজাইনের চাকায় এয়ারফ্লো বান্ধব ছাঁচ এবং গাড়ির গায়ে EV-র বিশেষ লোগো। ৪টি রংয়ের অপশনে এই গাড়িটি লঞ্চ করেছে টাটা।  ভারতের বাজারে এই গাড়িটির দাম শুরু হচ্ছে 21.49 লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *