তৃণমূলে যোগ দিলেন শংকর মালাকার

আমুদরিয়া নিউজ: তৃণমূলে যোগ দিলেন শংকর মালাকার। বুধবার তৃণমূল ভবনে তৃণমূলের রাজ্য় সম্পাদক সুব্রত বক্সি এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের দু’বারের বিধায়ক। এদিন দলবদল করেই শংকর বলেন বিজেপি উত্তরবঙ্গে বিভাজনের রাজনীতি করছে। বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেস থেকে সম্ভব নয়। তাই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। শংকর আরও বলেন, ‘অযোগ্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দিয়ে বাংলায় কোনও লড়াই সম্ভব নয়। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন।’  প্রসঙ্গত, ২০১১ থেকে ২০২১ পর্যন্ত মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক ছিলেন তিনি । প্রায় ২০ বছর ধরে জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। শঙ্করের যোগদান ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে হাত শিবিরে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন অনেকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *