এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

আমুদরিয়া নিউজ: এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।  নতুন বিজ্ঞপ্তিতে বেশকিছু বিধি যুক্ত করেছে রাজ্য সরকার। মামলাকারীদের তরফে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, ৪৪ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তার অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর, সব ক্ষেত্রে সুপ্রিম নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ৫ জুন মামলার শুনানি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *