আমুদরিয়া নিউজ: ৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী। প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হাসেট দেরেজে। দ্বিতীয় রানার আপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লাজদা। ভারতের মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্ত শেষ করলেন প্রথম কুড়িতে। চলতি বছর হায়দরাবাদে বসেছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর। গত বছরের পর এবারও ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অংশ নিয়েছিলেন ১০৮টি দেশের প্রতিযোগীরা।
Total Views:
0