নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল, ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি পঞ্জাব

আমুদরিয়া নিউজ: বৃষ্টিবিঘ্নিত এলিমিনেটরে হেরে বিদায় মুম্বই ইন্ডিয়ান্সের। আইপিএলের ফাইনালে উঠল পঞ্জাব। রবিবার টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠান শ্রেয়স। কিন্তু বৃষ্টির জন্য খেলা ২ ঘণ্টা ১৫ মিনিট দেরীতে শুরু হয়। মাত্র ৮ রান করে আউট হয়ে যান রোহিত। জনি বেয়ারস্টো (৩৮) এবং তিলক বর্মা (৪৪) মিলে ৫১ রানের জুটি গড়েন। সূর্যকুমার যাদবও ৪৪ রান করেন। তিলক বর্মা ৪৪, নমন ধীরের গুরুত্বপূর্ণ ৩৭ রানে ভর করে ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করে মুম্বই। জবাবে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটের বিনিময়ে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।  শ্রেয়স আইয়ার ৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংসই ম্যাচ ছিনিয়ে নেয় মুম্বইয়ের হাত থেকে। শ্রেয়সকে যোগ্য সঙ্গত করেন নেহাল, ৪৮ রান করে। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে হারানোর পরেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন প্রীতি জিন্টা।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *