আমুদরিয়া নিউজ: একপেশে লড়াইয়ে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে দিল বেঙ্গালুরু। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ১০১ রানেই গুটিয়ে যায় পঞ্জাব। ১৪.১ ওভারেই শেষ হয়ে যায় শ্রেয়সদের ইনিংস। জবাবে মাত্র ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয় বিরাটরা। আর এরই সঙ্গে জিতে নেয় ফাইনালের টিকিটও। ঝোড়ো ব্যাটিংয়ে একাই পাঞ্জাবের বোলিংকে নিয়ে ছেলেখেলা করেন ফিল সল্ট। অপরাজিত থাকেন ২৭ বলে ৫৬ রানে। শ্রেয়সদের কাছে আরও একটি সুযোগ রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার।
Total Views:
0