এক বছরে ৭০০ শতাংশ বেতন বৃদ্ধি! কীভাবে সম্ভব?

আমুদরিয়া নিউজ: চাকরি শুরুর এক বছরের মধ্যেই ৭০০ শতাংশ বেতন বৃদ্ধি? হ্যাঁ শুনতে অবাস্তব মনে হলেও এমনটাই দাবি করেছেন  দিল্লির এক আইটি কর্মী। মাত্র এক বছর আগে আইবিএম সংস্থায় ঢুকেছিলেন দেবেশ নামের ওই যুবক। এটাই ছিল তাঁর প্রথম চাকরি। স্যালারি প্যাকেজ ছিল ৫.৫ লক্ষ প্রতি বছর। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছেন, মাত্র এক বছরের মধ্যেই তাঁর কাছে ৪৫ লক্ষ টাকা প্রতি বছর চাকরির প্রস্তাব এসে গেছে! মানে বেতন বৃদ্ধি হবে প্রায় ৭০০ শতাংশ। দেবেশের এই পোস্টে হইচই পড়ে গেছে। অনেকেই জানতে চাইছেন কীভাবে এটা সম্ভব হল। ওই আইটি কর্মীর বক্তব্য, সকলের উচিত কেরিয়ারের শুরুতে টাকার থেকে কাজকে আগে রাখা। কম স্যালারি দিচ্ছে এমন কোনও অফিসে কাজ যদি ভাল হয় তাহলে সেখান থেকে শেখা উচিত। এভাবেই আগামী দিনে এতটা না হলেও ভালই স্যালারি বাড়তে পারে। যদিও দেবেশের কথা পুরোপুরি অনেকেই মানতে রাজি নন। কেউ কেউ ওই আইটি কর্মীরা সাধুবাদ জানালেও বেশিরভাগের বক্তব্য এত বৃদ্ধি এক বছরের মধ্যে হওয়া অসম্ভব।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *