মার্কিন প্রশাসনের শীর্ষ উপদেষ্টার পদ ছাড়লেন ইলন মাস্ক!

আমুদরিয়া নিউজ: মার্কিন প্রশাসনের শীর্ষ উপদেষ্টার পদ ছাড়লেন টেসলা কর্তা এলন মাস্ক। সোশাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছেন তিনি। লিখেছেন, “মার্কিন সরকারের বিশেষ কর্মচারী হিসেবে আমার সময় শেষ হয়েছে। অপচয়মূলক সরকারি ব্যয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই।” দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই মাস্ককে নিজের অন্যতম পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন ট্রাম্প। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনের অর্থনৈতিক ইস্যুতে বিশেষ নজরদারির জন্য আলাদা দফতরও তৈরি হয়েছিল মাস্কের নেতৃত্বে। যার নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ (DOGE)। সেই দফতরে একাধিকজনকে ইতিমধ্যে নিয়োগও করা হয়েছে। কিন্তু আচমকাই ট্রাম্প সরকারের থেকে দূরত্ব বাড়িয়ে নিলেন মাস্ক। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ট্রাম্পের সঙ্গে কিছু বিষয় নিয়ে মতবিরোধ থেকেই মাস্ক এই সিদ্ধান্ত নিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *