বিয়েতে পার্সেল বোমা পাঠিয়ে পাত্রকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড ওড়িশার শিক্ষকের

আমুদরিয়া নিউজ: বিয়ের উপহারে পার্সেল বোমা পাঠিয়ে পাত্র-সহ দু’জনকে খুন! ওই ঘটনায় অভিযুক্ত ওড়িশার কলেজ শিক্ষককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। ওড়িশার পাটনাগড়ের বাসিন্দা বছর ছাব্বিশের শেখর সাহুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিমা। বিয়ের পরের দিন পার্সেলে একটি উপহার পেয়েছিলেন ওড়িশার বোলানগিরের বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌম্য এবং তাঁর স্ত্রী রিমা সাহু। প্যাকেট খুলতেই বিস্ফোরণ। মৃত্যু হয় সৌম্য ও তাঁর ঠাকুমার। মারাত্মক ভাবে ঝলসে যান রিমা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন পুঞ্জিলাল মেহের নামে এক যুবক যিনি পেশায় কলেজ শিক্ষক। সৌম্যর বাবা ওই একই কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষের সঙ্গে কর্মসূত্রে বিবাদ চলছিল ওই কলেজ শিক্ষকের। সেই বিবাদের জেরেই অধ্যক্ষের পুত্রকে হত্যার ছক কষেন তিনি।  সাত বছর ধরে মামলাটি চলার পর বুধবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *