ওএমআর শিটে কারচুপি থাকলে পরীক্ষায় বসা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট

আমুদরিয়া নিউজ: যাঁদের উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে, তাঁরা স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশ দিতে পারবেন না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিহারা শিক্ষকদের একাংশ নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। শুক্রবার তাঁদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

মামলাকারীদের দাবি, তাঁদের বিরুদ্ধে ওএমআর শিট কারচুপির অভিযোগ রয়েছে। তবে তাঁরা আদৌ এমন কিছুর সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছেন। তাই তাঁদের দাবি, তাঁদের বেতন দেওয়া হোক এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়া হোক। তাঁদের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতাগী ও আইনজীবী করুণা নন্দী। তবে আবেদন খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, ওএমআরে কারচুপি থাকলে সেই শিক্ষকরা পরীক্ষাতেও বসতে পারবেন না, বেতনও পাবেন না। এক্ষেত্রে তাঁদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই বলেই জানিয়েছে শীর্ষ আদালত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *