টি ব্যাগেই ওঁত পেতে বিপদ! চা দিবসে সতর্কতা জারি বিশেষজ্ঞদের

আমুদরিয়া নিউজ: আজ আন্তর্জাতিক চা দিবস। চা- এমন এক পানীয় যাকে ঘিরে ভালোবাসা আবেগ জড়িয়ে রয়েছে আমাদের সকলের। এক কাপ গরম জল পেলেই টি ব্যাগ ডুবিয়ে চায়ের নেশায় বুঁদ হয়ে যান যারা তাদের জন্য সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, টি ব্যাগেই নাকি ওঁত পেতে বসে আছে বিপদ। কেন একথা বলছেন বিশেষজ্ঞরা। দেখে নিন কারণগুলি।

টি ব্যাগ সাধারণত ব্লটিং পেপারের সঙ্গে সিন্থেটিকের মিশ্রণে পলিপ্রোপাইলিনের তৈরি। আবার কিছু টি ব্যাগ সিল্কের হয়। সেগুলি সাধারণ নাইলন অথবা পিইটি প্লাস্টিকের তৈরি। তার ফলে গরমে টি ব্যাগ ডোবানো মাত্র মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়। যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক।

আবার কিছু কিছু টি ব্যাগকে সাদা রঙের করার জন্য এপিক্লোরোহাইডিন ব্যবহার করা হয়। গরম জলে ডোবানোর পর ওই রাসায়নিক কাপে বেরিয়ে আসে। দীর্ঘদিন তা শরীরে গেলে ক্যানসারের সম্ভাবনা বাড়ে।

টি ব্যাগের ভিতর যে চা পাতা দেওয়া হয়, তার গুণগত মান নিয়েও যথেষ্ট প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞদরা। তাদের মতে, ওই গুঁড়ো চা পাতা শরীরের জন্য ক্ষতিকারক

তাই টি ব্যাগ ব্যবহার সুবিধাজনক হলেও বিশেষজ্ঞদের মতে, একটানা দীর্ঘদিন টি ব্যাগ ব্যবহার না করে চা পাতা দিয়ে চা তৈরি করে খাওয়াই ভালো

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *