ফিক্সড ডিপোজিটে ফের সুদ কমাল স্টেট ব্যাঙ্ক

আমুদরিয়া নিউজ: ফিক্সড ডিপোজিট বা এফডিতে ফের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সমস্ত মেয়াদের ক্ষেত্রেই সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার সুদ কমাল তারা। এসবিআই জানিয়েছে, নতুন নিয়মে গ্রাহকেরা এফডিতে বার্ষিক ৩.৩ শতাংশ থেকে ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন। তিন কোটি টাকার নীচে লগ্নিতে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অবশ্য সুদের হার কিছুটা বেশি।  শুক্রবার, ১৬ মে থেকে নতুন সুদের হার কার্যকর হবে। গত ১৫ এপ্রিল শেষ বার স্থায়ী আমানতে সুদের হার কমিয়েছিল এই ব্যাঙ্ক।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *