জেলা সভাপতি পদ থেকে সরলেন অনুব্রত, বীরভূমে দলের দায়িত্বে কোর কমিটি

আমুদরিয়া নিউজ: বীরভূম জেলায় দলের সভাপতির পদই তুলে দিল তৃণমূল। অর্থাৎ এখন থেকে তৃণমূলের জেলা সভাপতি আর রইলেন না অনুব্রত মণ্ডল। পরিবর্তে সেখানে দল চালাবে কোর কমিটি। শুক্রবার জেলা সভাপতি এবং চেয়ারপার্সনদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সেই তালিকায় জেলা সভাপতির পদ রাখা হয়নি বীরভূম জেলায়। জেলার সংগঠন দেখভালের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন।

৭ সদস্যের ওই কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর আর আলাদা করে কোনও পদ রইল না। কোর কমিটির বাকি সদস্যরা হলেন কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ,অভিজিৎ সিংহ, বিকাশ রায় চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরেও জেলা সভাপতি পদ বাদ দিয়ে তৈরি করে দেওয়া হল কোর কমিটি। এতদিন কলকাতা উত্তরের জেলা সভাপতির পদ সামলেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *