যুদ্ধের দামামা থামতেই চাঙ্গা দেশের শেয়ার বাজার, ছুটছে সেনসেক্স-নিফটি

আমুদরিয়া নিউজ: একদিচে ভারত-পাক সংঘর্ষবিরতি অন্যদিকে আমেরিকা-চিন শুল্কযুদ্ধে সাময়িক বিরতি। এই দুই সুখবরে সোমবার সকাল হতেই চাঙ্গা দেশের শেয়ার বাজার। এদিন বাজার খুলতেই একধাক্কায় ৩ হাজার পয়েন্টের বেশি বাড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। এদিন বাজার খোলার কয়েক মিনিটের মধ্যে দেখা যায় সেনসেক্স ১৮০০ পয়েন্টের বেশি বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও উপরে উঠতে থাকে। একটা সময় ৩ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায় যায় সেনসেক্সের সূচক।

শেষ পর্যন্ত বাজার যখন বন্ধ হয় তখন, ২৯৭৫.৪৩ পয়েন্ট অর্থাৎ ৩.৭৪ শতাংশ বেড়ে সেনসেক্স পৌঁছে গিয়েছে ৮২,৪২৯.৯০ পয়েন্টে। পিছিয়ে নেই নিফটিও। রিপোর্ট বলছে, ৯১৬.৭০ পয়েন্ট বেড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে ৩.৮২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছে যায় ২৪,৯২৪.৭০তে। সবচেয়ে লাভবান হয়েছে ইন্ডিগো অ্যাভিয়েশন, শ্রীরাম ফিনান্স, দ্য ইন্ডিয়ান হোটেল, আদানি গ্রিন, রিলায়েন্স পাওয়ার, আদানি পাওয়ার, আদানি এন্টারপ্রাইস-এর মতো শেয়ারগুলি। অন্যদিকে লোকসানের মুখ দেখেছে ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হ্যাল, সান ফার্মার মতো শেয়ারগুলি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *