কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান! সীমান্তে ফের লাগাতার হামলা

আমুদরিয়া নিউজ: সংঘর্ষবিরতির কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করল পাক সেনা। জম্মুকে নিশানা করে চলছে গুলি। ব্ল্যাকআউট করা হয়েছে গোটা উধমপুর, শ্রীনগর। উল্লেখ্য, শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু সওয়া আটটা থেকে ফের গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। শ্রীনগরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। উধমপুরেও পাকিস্তানি ড্রোনের গতিবিধির হদিশ মিলেছে। যেগুলি ধ্বংস করে দিয়েছে ভাকতের এয়ার ডিফেন্স সিস্টেম। বিষয়টি নিয়ে ভারতীয় সেনার তরফে এখনও কিছু জানানো না হলেও মুখ খুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যুদ্ধবিরতির কী হল? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *