রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল, নির্দেশিকা জারি নবান্নর

আমুদরিয়া নিউজ: অপারেশন সিঁদুরের পর দেশজুড়ে জারি উত্তেজনার পরিস্হিতি। এই অবস্হায় রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ছাড় মিলবে। তবে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যারা বর্তমানে অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবান্ন। সকল সরকারি কর্মচারীকে এই নির্দেশিকা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং জনসাধারণের জন্য অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি সচল রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নবান্নর তরফে জনানো হয়েছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *