পাল্টে গেল বর, ভাঙল বিয়ে

আমুদরিয়া নিউজ : বিয়েবাড়ি ভর্তি লোক। সকালে থেকে রাত জমিয়ে আহার বিহার চলছিল। কিন্তু শেষে বিয়েই সম্পূর্ণ হল না। বউ ছাড়াই বরকে খালি হাতে বাড়ি আসতে হল। ঘটনাটি উত্তরপ্রদেশের ভাদোহিরে। কনের অভিযোগ, পাত্র বদলে গিয়েছে। বিয়ের সম্বন্ধের সময় পাত্রী যাকে দেখছিলেন, বিয়ে করতে আসা ব্যক্তির সঙ্গে তাঁর মিল নেই। বদলে বরবেশে ছিলেন অন্য একজন। তাতেই বিয়ে করতে অস্বীকার করেন কনে। পাত্রপক্ষের এই প্রতারণায় রেগে লাল হয়ে উঠেছিল কনের পরিবার। বর-সহ কয়েকজনকে আঁটকে রাখে কনের বাড়ির লোক। এই ঘটনার জেরে বিয়ে বাড়িতে ঘোর উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সমাল দিতে পুলিশ এসে হাজির হয়। যদিও কোনও রকম সমঝতা হয়নি। শেষপর্যন্ত কনে তাঁর বিয়ে না করার সিদ্ধান্তে অনড় থাকেন। কিছুক্ষণ পর কনের পরিবার বরপক্ষকে ছেড়ে দিলে তাঁরা বাড়ি ফিরে যান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *