আমুদরিয়া নিউজ : টাটা ডব্লিউপিএল ২০২৫-এর ১৫তম ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে অসাধারণ জয়লাভ করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় গুজরাট জায়েন্টস। বেথ মুনির ৫৯ বলে অপরাজিত ৯৬ রানের অসাধারণ ইনিংস জিজির জন্য একটি শক্ত ভিত তৈরি এবং তাদের জয়ের অন্নতম মূল কারণ হয়ে দাঁড়ায়। ১৭টি বাউন্ডারি সহ তার ইনিংসটি ছিল চমৎকার। মুনির এই ইনিংসটি ছিল টাটা ডব্লিউপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
Total Views:
0