কুয়াশার কারণে দমদমে উড়ানে বিঘ্ন

আমুদরিয়া নিউজ : রবিবার ঘন কুয়াশা থাকায় কলকাতার দমদম বিমানবন্দর থেকে উড়ান চলাচলে বিঘ্ন ঘটে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর থেকেই কলকাতা ও আশেপাশের এলাকা কুয়াশায় ঢেকে যায়। দৃশ্যমানতা ১০০ মিটারে নেমে যায়। সেই কারণে একটি বিমান নামতে পারেনি। ১০টি বিমান কলকাতা বিমানবন্দর থেকে ছাড়তে দেরি হয়েছে। একটি বিমানকে ঘুরপথে পাঠানো হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *