কোরাণ অবমাননার দায়ে ডেনমার্কে প্রথম মামলা

আমুদরিয়া নিউজ : ২০২৩ সাল অবধি ডেনমার্কে ধর্ম সংক্রান্ত আইন অনেক শিথিল ছিল। সে সময়ে ডেনমার্কে একাধিক ঘটনা ঘটেছে। যেমন কোরাণ পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি এলাকায়। কিন্তু, সে দেশের প্রচলিত আইনে এ ধরনের কাজ অপরাধের তালিকাভুক্ত ছিল না। তা নিয়ে দুনিয়া জুড়ে নানা দেশ সমালোচনা করে। ২০২৩ সালের ৭ ডিসেম্বর একটি আইন পাস হয় ডেনমার্কের পার্লামেন্টে।

সে আইনে প্রকাশ্যে ও জনসমক্ষে কোরআন পোড়ানো, ছেঁড়া বা কোনও ধরনের অবমাননা করা এবং তার ভিডিও তোলাকে বেআইনি ঘোষণা করা হয়। তার জেরেই সম্প্রতি এক ব্যক্তি অভিযোগ করায় প্রথম মামলা হয়েছে দুজনের বিরুদ্ধে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *