আমুদরিয়া নিউজ : বাংলাদেশে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান সহ ৬ জন সফর করছেন বলে খবর দিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। সংবাদ সংস্থা জানিয়েছে, কিছুদিন আগে বাংলাদেশ সেনার কয়েকজন শীর্ষ অফিসার পাকিস্তান সফরে গিয়েছিলেন। তার পরে ২১ জানুয়ারি পাকিস্তানের চার সদস্যের দল ৩ দিনের সফরে ঢাকায় পা দিয়েছে। ওই দলে আইএসআই প্রধানও রয়েছেন বলে সংবাদ সংস্থার একটি খবরে দাবি করা হয়েছে। তবে বাংলাদেশ অথবা পাক সরকারের তরফে তা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Total Views:
0