সশস্ত্র সীমা বলের উদ্যোগে মৌমাছি পালন বিষয়ে প্রশিক্ষণ শিবির

আমুদরিয়া নিউজ : কুমারগ্রাম ব্লকের সংকোশ চা বাগান নেপালী লাইনে সশস্ত্র সীমা বল চৌত্রিশ নম্বর ব্যাটালিয়ন এর উদ্যোগে শুরু হলো বেকার যুবক যুবতীদের জন্য মৌমাছি পালন বিষয়ে প্রশিক্ষণ শিবির। প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের উদ্বোধন করেন সশস্ত্র সীমা বল চৌত্রিশ নম্বর ব্যাটালিয়ন এর কমান্ড্যাণ্ট মনোজ কুমার চাঁদ। তিনি জানান এলাকার তিরিশ জন বেকার যুবক যুবতীকে স্বনির্ভর করার লক্ষ্যে মৌমাছি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাহিনীর নাগরিক কল্যাণ কার্যক্রমে সীমান্তবর্তী এলাকার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবির।

উপস্থিত ছিলেন সশস্ত্র সীমা বলের অন্যান্য আধিকারিকগণ, জওয়ানগণ সহ এলাকার বিশিষ্টজনেরা।

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *