গায়ক উদিতনারায়ণের অ্যাপার্টমেন্টে আগুন, মৃত ১

আমুদরিয়া নিউজ : মুম্বইয়ে গায়ক উদিত নারায়ণ য়ে বহুতলে থাকেন তাতে ভয়াবহ আগুন লেগে 1 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে সন্দেহ। দমকল গিয়ে আগুন নেভায়। গায়ক ও তাঁর পরিবার সুরক্ষিত বলেই জানা যাচ্ছে। উদিতনারায়ণ মুম্বইয়ের আন্ধেরির শাস্ত্রীনগরের বাসিন্দা। ১১ তলায় আগুন লাগে। সেখানে রাহুল মিশ্র নামে একজনের মৃত্যু হয়েছে। উদিত থাকেন ৯ তলায়. সেখানে তেমন ক্ষতি হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *