আমুদরিয়া নিউজ : জম্মু ও কাশ্মীরের ডোডার খানি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। রাষ্ট্রীয় রাইফেলসের সেনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বরফ জমা রাস্তায় পিছলে খাদে পড়ে যায়। গাড়িতে চালক-সহ ২১ জন জওয়ান ছিলেন। ঘটনায় ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে, আহত ১০ জন চিকিৎসাধীন, ১ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিহত জওয়ানদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।