আমুদরিয়া নিউজ : সোমবার সন্ধের মুখে ১৯ নম্বর জাতীয় সড়কে রাণীগঞ্জ-আসানসোল রুটের একটি SBSTC বাসে আগুন লেগে তা প্রায় পুরোপুরি পুড়ে ছাই হয়েছে। তবে বাসের যাত্রীরা ও চালক আগুন লাগার মুহূর্তে সকলেই নামতে পারায় কোনও হতাহতের খবর এখনও নেই। বাসটি দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও দমকল গিয়ে আগুন আয়ত্বে আনে। বাসের চালকের খোঁজ চলছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ।