আমুদরিয়া নিউজ : প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গিয়েছে, ২০২১ সালের অক্টোবরে মাদক মামলায় শাহরুখ-পুত্র আরিয়া খানকে বাঁচানোর জন্য ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। পরে তা কমিয়ে ১৮ কোটি টাকা করা হয়। এই অভিযোগে ২০২৩ সালের ১১ মে, সিবিআই সমীরের নামে একটি এফআইআর করে। সমীর ছাড়াও সেই এফআইআর এ নাম রয়েছে আরো দুই বেসরকারি ব্যক্তি এবং এক জন সরকারি অফিসারের।
২৩ মার্চ সোমবার মুম্বই হাইকোর্টে ওয়াংখড়ে জানান, তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ মিথ্যে। তিনি কোনও দিন শাহরুখের কাছে ঘুষ চাননি। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, ২০২৩ সালের মে মাসে যে আবেদন সিবিআই করেছিল, তা খারিজ করার আবেদন জানানো হয়েছে। কারণ, এই অভিযোগের যথাযথ প্রমাণ সিবিআইয়ের কাছে নেই।