আমুদরিয়া নিউজ : হাইকোর্টের পর এবার ধাক্কা দেশের সর্বোচ্চ আদালতে।সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় নাম জড়িয়েছিল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। এবার সুপ্রিম কোর্টও তাঁকে আত্মসমর্পন করার নির্দেশ দিল।কলকাতা হাইকোর্টে আগাম জামিন খারিজ হয়ে যাওয়ার পরে প্রশান্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিশ্নোইয়ের বেঞ্চ তাঁকে আগামী ২৩-এ জানুয়ারির মধ্যে আত্মসমর্পন করার নির্দেশ দিয়েছে।