আমুদরিয়া নিউজ : আমেরিকার কুখ্যাত যৌন নিপীড়ক মৃত এপস্টেইনের কাছে সরকারি নথি পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ব্রিটিশ রাজা চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। বৃহস্পতিবার সকালে। পরে সন্ধ্যায় পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, অ্যান্ড্রুকে ছাড়া হলেও তদন্ত চলবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে। ৬৬ বছর বয়সী অ্যান্ড্রুকে জন্মদিনেই পুলিশ গ্রেফতার করে জেরার জন্য নিয়ে গিয়েছিল