আমুদরিয়া নিউজ : কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের নিয়ে ১৯ টি ট্রাইবুনাল গঠন করল নির্বাচন কমিশন। যেখানে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএসএস শিবজ্ঞানম, প্রাক্তন প্রধান বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় সহ ২৩ টি জেলার ১৯ জন প্রাক্তন প্রধান বিচারপতি।
যদি কারো নাম ভোটার তালিকায় না তোলা হয় বা নাম কেটে গিয়ে থাকে তবে সেই ব্যক্তি এই ট্রাইবুনালে আপিল করতে পারবেন। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরই এই আপিল করা যাবে।
জানা গিয়েছে আপিল করা যাবে দুই পদ্ধতিতে। এক অনলাইনে, দুই অফলাইনে। ECI NET মোবাইল অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অথবা জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক বা মহাকুমা শাসকের কাছে গিয়ে অফলাইনে আবেদন করা যাবে। এই ট্রাইবুনালের কাজ এখন থেকেই শুরু করা যাবে এবং সমস্ত আপিলের নিষ্পত্তি হলে এই ট্রাইবুনাল আর থাকবে না।