- আমুদরিয়া নিউজ : জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন স্থায়ী ভবনে বুধবার থেকে আদালতের স্বাভাবিক কাজ শুরু হয়েছে।
প্রথম দিন সকাল ১০টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদারসহ অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, নতুন ভবনে কাজ শুরু হওয়ার মধ্য দিয়েই এর আনুষ্ঠানিক সূচনা হল। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে এখানে মামলার সংখ্যা বাড়বে এবং সাধারণ মানুষ যাতে সঠিকভাবে সুবিচার পান, সে জন্য আইনজীবী ও বিচারপতিরা একসঙ্গে কাজ করবেন।