আমুদরিয়া নিউজ : পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস যাতে অক্ষুন্ন থাকে এ বিষয়ে নতুন নির্দেশ জারি করল কলকাতা পুলিশ। পুলিশ আধিকারিক ও কর্মীদের সোশ্যাল মিডিয়ার বক্তব্য যেন তথ্যনিষ্ঠ হয় সে বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। আরো বলা হয়েছে আধিকারিকরা যেন গোপন কোন তথ্য সমাজ মাধ্যমে প্রকাশ না করে এবং এখানে ব্যক্তিগত মতামত পোষণ না করেন। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিক ও কর্মীরা যেন কোনো ‘বিতর্কিত’ মন্তব্যে না জড়ান।