আমুদরিয়া নিউজ : অসমে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অন্যতম বড় ধাপ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ইলেকটোরাল রোলের বিশেষ সংশোধনের পর সরকারিভাবে চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। এতে খসড়া তালিকা থেকে প্রায় ২.৪৩ লক্ষ নাম বাদ পড়েছে।
বিশেষ সংশোধন করে মৃত, স্থানান্তরিত বা ভুল-দ্বৈত নামগুলি চিহ্নিত ও বাদ দেওয়া হয়েছে। প্রক্রিয়াটি অন্যান্য রাজ্যে চলমান SIR–এর থেকে আলাদাভাবে সম্পন্ন হয়েছে। ২৯,৬৫৬ জন বুথ-লেভেল অফিসার (BLO) ঘর-বাড়ি ঘুরে ভোটারের তথ্য যাচাই করেছেন। এই প্রক্রিয়ায় কোনও ফর্ম ফিলাপ হয়নি।
অসমের প্রধানমন্ত্রীর টুইটের মাধ্যমে জানানো হয়েছে, নির্বাচনের আগে এই নয়া তালিকা প্রকাশ করা ভোটের স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হবে। ভবিষ্যতে আরও বিস্তারিত SIR প্রক্রিয়া নির্বাচনের পরেও চালানো হবে বলে জানানো হয়েছে।