আমুদরিয়া নিউজ : ইদের পরেই রাজ্যের রাজনৈতিক মহলে বড় ঘোষণা আসতে চলেছে। সূত্রের খবর, ইদের পর কংগ্রেস তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। একযোগে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী ঘোষণার প্রস্তুতি চলছে জোরকদমে। দিল্লিতে All India Congress Committee-এর গুরুত্বপূর্ণ বৈঠকে এই তালিকা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্য নেতৃত্বের অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। দলের অন্দরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন—
-
শুভঙ্কর সরকার
-
অধীর চৌধুরী
-
মৌসম বেনজির নূর
-
মনোজ চক্রবর্তী
-
আব্দুল মান্নান
-
আশুতোষ চট্টোপাধ্যায়
-
রোহন চৌধুরী
-
সন্তোষ পাঠক
-
প্রসেনজিৎ বসু
-
নেপাল মাহাতো
তবে এই তালিকা এখনও চূড়ান্ত নয় বলেই জানিয়েছে দলীয় সূত্র। শেষ মুহূর্তে কিছু পরিবর্তনও হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই পদক্ষেপ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।