আমুদরিয়া নিউজ : আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর- দ্য রিভেঞ্জ’ ছবিটি মুক্তি পেতেই বলিউড ইন্ডাস্ট্রিতে সুনামী নেমে এসেছে। এই ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা এতটাই বেশি যে, ট্রেড মহলের মতে এটি ২০০০ কোটি টাকার মাইলফলক পর্যন্ত ছুঁতে পারে।
রনবীর সিং অভিনীত এই ছবি মুক্তির প্রথম দু দিনেই ভারতে ২৪২ কোটি টাকা সংগ্রহ করে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে। অগ্রিম বুকিং, পেইড প্রিভিউ এবং উৎসবের মরশুম, সব মিলিয়ে দেশে-বিদেশে বিরাট সাড়া ফেলেছে ধুরন্ধর ২।
বিশেষজ্ঞদের মতে, ছবিটি প্রথম তিন দিনেই ছবিটি ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার ব্যবসা করতে পারে। যদিও কিছু ভাষায় দেরিতে মুক্তি এবং চার ঘণ্টার দীর্ঘ সময়সীমা কিছুটা প্রভাব ফেললেও দর্শকদের উন্মাদনায় ভাটা পড়েনি।
ট্রেড বিশ্লেষক তরণ আদর্শ (Taran Adarsh) ছবির সাফল্যকে ‘বিরল ঘটনা’ বলে উল্লেখ করে বলেন, “আমাকে জিজ্ঞেস করলে বলব, এটা আধুনিক যুগের, বর্তমানের শোলে।”
অন্যদিকে অন্যদিকে, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন ছবিটিকে ভারতীয় সিনেমার জন্য এক বড় ‘গেম-চেঞ্জার’ হিসেবে ব্যাখ্যা করেছেন। এই ধরনের সাফল্য শুধু বক্স অফিসের পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের ধরণ ও দর্শকের প্রত্যাশার দিকেও বড় পরিবর্তন আনতে পারে বলেও তিনি মনে করেন।