আমুদরিয়া নিউজ : ইরানের সংস্কৃতি ঐতিহ্যবিষয়ক মন্ত্রীর তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিলের মধ্যে যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ১৪০টিরও বেশি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ৪৯ মিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরানে, যেখানে ৭৭টি ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে প্রাসাদ, জাদুঘর ও স্থাপত্য নিদর্শন রয়েছে। ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে ফাররোখাবাদ প্রাসাদ, ইশরাতাবাদ প্রাসাদ, কাসর কারাগার, মার্বেল প্যালেসের স্টোন গেট, আহমদ রেজা পাহলভি প্রাসাদ ও রাফি নিয়া সিনাগগ হাউস উল্লেখযোগ্য ।