আমুদরিয়া নিউজ : বিয়ের আগেই শারীরিক সম্পর্ক ও মদ খাওয়ার অভিযগে ইন্দোনেশিয়ায় এক প্রেমিক প্রেমিকাক ১৪০ বার বেত মারা হয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, ২১ বছর বয়সী ওই তরুণীকে তিনজন মহিলা অফিসার বেত দিয়ে মারলে তিনি অজ্ঞান হয়ে যান। ওই যুগলের বিরুদ্ধে ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছিল। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরিয়া আইন ভঙ্গ করলে বেত মারা হল শাস্তি। প্রদেশটিতে কেউ বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে ১০০ বেত শাস্তি পাবেন। মদ খেলে অভিযুক্তকে ৪০বার বেত্রাঘাত করা হয়।