আমুদরিয়া নিউজ : সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবার জড়ালেন হত্যা মামলায়। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার মামলায় তিনি সহ আরও ২৩ জন অভিযুক্তের বিরুদ্ধে এবার চার্জ গঠন করল চট্টগ্রাম আদালত। সোমবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই চার্জ গঠন করে।রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল চট্টগ্রামের আদালত। তাঁকে কারাগারে পাঠানোর পরেই বিক্ষোভ শুরু হয়। সেসময় ক্ষোভের মুখে আইনজীবী সাইফুল ইসলামের উপর হামলা হয় বলে অভিযোগ উঠেছিল। তাতেই আলিফ খুন হন বলে দাবি করে পুলিশ। এদিন পুলিশ আরও জানায় যে, ওই মামলায় মোট ৩৯ জনকে অভিযুক্ত। এর মধ্যে ১৬ জন এখনও পলাতক।