আমুদরিয়া নিউজ: ভারতীয় রেলে শুরু হতে চলেছে ১৭ দিনের ‘শ্রী রামায়ন যাত্রা’ ট্যুর। আধ্যাত্মিক পর্যটনের চাহিদা বাড়তেই নতুন উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ।দেশজুড়ে তীর্থক্ষেত্রে ভ্রমণকে আরও জনপ্রিয় করতে ১৭ দিনের বিশেষ ট্রেন সফর চালু করছে ভারতীয় রেলওয়ে। ‘শ্রী রামায়ণ যাত্রা ’ নামে এই বিশেষ পর্যটন ট্রেন যাত্রা শুরু করবে আগামী ৩০ শে মার্চ থেকে। মোট ১৬ রাত ও ১৭ দিনের এই সফরে রামায়ণের সঙ্গে জড়িত ভারত ও নেপালের একাধিক গুরুত্বপূর্ণ তীর্থস্থান ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের।
এই বিশেষ ট্যুর পরিচালনা করবে আইআরসিটিসি।যাত্রা শুরু হবে দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে। প্রথমে অযোধ্যা। এরপর ট্রেন যাবে নন্দীগ্রাম সেখানে দেখা যাবে ভরত হনুমান মন্দির ও ভরত কুন্ড। এছাড়াও সফরে রয়েছে প্রয়াগ রাজ, ত্রিবেণী সঙ্গম, হনুমান মন্দির ও ভরদ্বাজ আশ্রম।
মোট প্রায় ৭,৫৬০ কিলোমিটার পথ অতিক্রম করে ১৭ তম দিনে আবার দিল্লিতে ফিরবে ট্রেনটি। জানা যায়, মোট ১৫০ জন যাত্রী এই সফরে অংশ নিতে পারবেন।