আমুদরিয়া নিউজ : বোঝায় দশ চাকার লরি উল্টে গেল জাতীয় সড়কের ওভারব্রিজের উপর। অল্পের জন্য রক্ষা পেল গাড়ির ড্রাইভার ও খালাসি। সোমবার সকাল ৯টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কে মঙ্গলপুর ওভারব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে। এলবাকাবাসীরা গিয়ে গাড়ির মধ্যে আটকে থাকা গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করেন। গাড়িটি বিহার থেকে ধান বোঝাই করে বর্ধমানের দিকে যাচ্ছিল। খবর রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক পুলিশ সেখানে যায়। ট্রাকটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।