আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা মেট্রোর ব্লু লাইনে বড়সড় বিপর্যয় ঘটে। সকালে মহানায়ক উত্তমকুমার স্টেশনে দক্ষিণেশ্বরগামী এবং ময়দান স্টেশনে রবীন্দ্রসদনমুখী মেট্রো থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
এরপর ঘোষণা করে জানানো হয়, রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। ফলে ব্লু লাইনে পরিষেবা আংশিকভাবে চালু রয়েছে। বর্তমানে দক্ষিণেশ্বর–ময়দান এবং শহিদ ক্ষুদিরাম–মহানায়ক উত্তমকুমার রুটে মেট্রো চলছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবীন্দ্রসদনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে এবং ত্রুটি না মেটা পর্যন্ত পরিষেবা আংশিকভাবেই চালু থাকবে।