আমুদরিয়া নিউজ : দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের এক যুবক শুনানিতে উপস্থিত থাকার পরেও সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম না ওঠায় আত্মহত্যার পথ বেছে নেন। জানা যায় মৃত যুবকের নাম খেপা হাজরা (৩৫)। যুবকের পরিবারের তরফ থেকে অভিযোগ, ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকায় তার নাম বিচারাধীনের তালিকায় ছিল। কিন্তু নির্দিষ্ট দিনে শুনানিতে হাজিরা দেওয়ার পরও সাপ্লিমেন্টারি তালিকা তে নাম আসেনি। যার ফলে নাগরিকত্ব হারানোর ভয় কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল সে। শনিবার তাকে বহুক্ষণ খুঁজে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপর এলাকার মাঠের পাশ থেকে আশঙ্কা যেনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই জানা যায় সে বিষ খেয়েছে। দুদিন ধরে চিকিৎসা চলার পর সোমবার তার মৃত্যু হয়। স্ত্রী বৃন্দা হাজরার দাবি, যেদিন থেকে যুবকের ভোটার তালিকায় নাম আসেনি, সেদিন থেকেই আতঙ্কে ভুগছিল সে। শেষ পর্যন্ত মানসিক অবসাদের জেরেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।