আমুদরিয়া নিউজ : সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি প্রত্যেকের মুখেই এখন একটাই নাম ‘ধুরন্ধর-২’। সিনেমার অভিনেত্রী থেকে পরিচালক সকলের প্রশংসায় পঞ্চমুখ ১৩ থেকে ৮৩ সকলেই। সিনেমা হলে গিয়ে সেই ধুরন্ধর ২- এর স্বাদ গ্রহণ করলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। আমি আদিত্য ধরে এমন সাফল্য স্ত্রী উপভোগ করবে না তা কি হয়? সেই রকমই একটি হল ভর্তি দর্শকের ভিড়ে বসে সিনেমা দেখলেন আদিত্য ঘরণী। সঙ্গে ছিলেন তার বোন সুরিলাই গৌতম।
ইনস্টাগ্রাম এর একটি পোস্টে দুই বোনের সিনেমা দেখার মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রীর বোন সুরিলাই। ইয়ামি নিজেও সেই পোস্টটি পুনরায় অ্যাকাউন্টটি শেয়ার করেছেন।