আমুদরিয়া নিউজ : আজ অর্থাৎ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস মানে শুধু বিশ্বজুড়ে উদযাপন নয়, প্রশ্ন উঠে আসে নারীদের অধিকার,মর্যাদা ও সম্মান রক্ষার। তাই নারী দিবস ২০২৬- এর মূল বার্তা, শুধু নীতিগত ঘোষণা নয়, বাস্তবে সমতা রক্ষা করাও জরুরী। ‘রাইটস জাস্টিস একশন ‘- এই থিমে বিশ্বজুড়ে নারী দিবস পালিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অনেক দেশে নারী সুরক্ষার জন্য আইন থাকলেও তার প্রয়োগে রয়েছে ঘাটতি। এই কারনে নারী দিবস-২০২৬-এর থিম ‘Rights, Juctice, Action’। তবেই অর্থবহ হয়ে উঠেবে প্রকৃত অর্থে নারী দিবস।