By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > আন্তর্জাতিক > আমেরিকার প্রথম মহিলা ট্যাটু শিল্পী কে, জানুন
আন্তর্জাতিকনারীশক্তিবিদেশ

আমেরিকার প্রথম মহিলা ট্যাটু শিল্পী কে, জানুন

Amudarya Desk, Siliguri
Last updated: May 19, 2025 4:48 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ : তাঁর নাম, মড স্টিভেন্স ওয়াগনার (১৮৭৭–১৯৬১) আমেরিকার ইতিহাসে প্রথম নারী ট্যাটু শিল্পী হিসেবে পরিচয় পান। তবে তাঁর এই সুনামের পেছনে তাঁর স্বামীর অবদানও অনস্বীকার্য।
মডের জন্ম কানসাসের এম্পোরিয়া শহরে। তিনি একজন সার্কাস পারফর্মার হিসেবে কর্মজীবন শুরু করেন — ছিলেন এরিয়ালিস্ট ও কনটরশনিস্ট। তবে তাঁর জীবনের মোড় ঘুরে যায় ১৯০৪ সালে, যখন সেন্ট লুইস ওয়ার্ল্ড ফেয়ারে গাস ওয়াগনার নামের এক জনপ্রিয় ট্যাটু শিল্পীর সঙ্গে তাঁর পরিচয় হয়।
গাস ছিলেন একজন আত্মপ্রচারক শিল্পী, যার শরীর জুড়ে ট্যাটুর শিল্প ছিল। গাস প্রথম সাক্ষাতে মডকে বলেছিলেন, তিনি আমেরিকার সবচেয়ে শৈল্পিক চিহ্ন-খচিত বলে পরিচিত। মড তাঁর কাছে ট্যাটু শেখার আগ্রহ প্রকাশ করেন। গাস রাজি হন, তবে একটি শর্তে — তাঁকে ডেট করতে হবে। এই চুক্তি থেকেই শুরু হয় তাঁদের প্রেম ও শিল্পের যৌথ যাত্রা। পরবর্তীতে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একমাত্র কন্যা লোটেভার জন্ম হয়।
মড এবং গাস দু’জনেই আধুনিক ট্যাটু মেশিন না ব্যবহার করে “স্টিক অ্যান্ড পোক” নামে পরিচিত হাতে ট্যাটু আঁকার কৌশল ব্যবহার করতেন। এই পদ্ধতিতে ধৈর্য্য লাগতো বিস্তর। কারণ, কোনও মেশিন ছাড়াই সাধারণ ছুঁচের সাহায্যে এই কাজটি করতে হত।
গাসের কাছ থেকে শেখা এই কৌশলে মড অদ্বিতীয় দক্ষতা অর্জন করেন। তাঁর শরীরজুড়ে ছিল ঈগল, ঘোড়া, সাপ, প্রজাপতি, নারীচিত্রসহ নানা ধরনের ঐতিহ্যবাহী চিত্র, যা তৎকালীন আমেরিকান ট্যাটু সংস্কৃতির প্রতিফলন। তবে হয়তো সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছিল তার বুকে অঙ্কিত ছবিটি। সেটিতে দুটি সিংহের মাঝে একটি মহিলার ছবি আঁকা আছে। উইকিপিডিয়ায় এই ছবিটি ভালোভাবে দেখতে পারবেন।
তাঁরা দেশজুড়ে ভ্রমণ করে বিভিন্ন ভাউডেভিল শো, মেলা, এবং সার্কাসে ট্যাটু আঁকা ও প্রদর্শনের কাজ করতেন। ট্যাটু শিল্পের প্রসারে তাঁরা অসামান্য ভূমিকা নেন। উপকূলীয় অঞ্চল থেকে আমেরিকার অন্তর্দেশীয় অঞ্চলে ট্যাটুর প্রচার ঘটে তাঁদের হাত ধরে। কন্যা লোটেভাও ট্যাটু শিল্পে প্রশিক্ষণ নেন, তবে মায়ের অনুরোধে নিজের শরীরে কোনো ট্যাটু করাননি।
মড ওয়াগনার ১৯৬১ সালের ৩০ জানুয়ারি ওকলাহোমার লটনে প্রয়াত হন। তাঁর জীবন শুধুই এক নারী শিল্পীর ইতিহাস নয়। বরং এক সংগ্রামী নারীর কাহিনিও বটে। ট্যাটু শিল্পীর ক্ষমতাবলে তিনি পুরুষশাসিত সমাজেও নিজের জায়গা করে নিয়েছিলেন।
আজও, মড ওয়াগনারের নাম উচ্চারিত হয় সম্মান ও শ্রদ্ধার সঙ্গে। তিনি একজন সেই সাহসী নারী, যিনি নিজের শরীর এবং শিল্পকে আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। তাঁর অবদান ভবিষ্যতের নারী শিল্পীদের অনুপ্রাণিত করে।

প্রতিবেদক : অরিৎ চক্রবর্তী, আমুদরিয়া নিউজে ভিডিও এডিটিং ও কপিরাইটিং বিভাগে যুক্ত।

TAGGED:#FirstWomen#tattoo
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

শিলিগুড়িতে হল তিলোত্তমা মোড়, উদ্যোগ নাগরিক সমাজ

Amudarya Desk, Siliguri
1 Min Read

চাল গম নেই দুয়ারে রেশন প্রকল্পে

Amudarya Desk, Siliguri
1 Min Read

পেশোয়ারে বোমা বিস্ফোরণ, নিহত ৪ পুলিশকর্মী-সহ ৯

Amudarya Desk, Siliguri
1 Min Read

সমস্ত সরকারি ভবনের রংই হবে গেরুয়া! নির্দেশ এই রাজ্যে

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

আইন-আদালতবিদেশ

এক বছরে ৫০ জন সাংবাদিককে গ্রেফতার করে ‘ফার্স্ট’ হল চিন

1 Min Read
আইন-আদালতআন্তর্জাতিকবিদেশ

মুক্তিযুদ্ধে গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতার ফাঁসির সাজা মকুব!

1 Min Read
বিদেশযুদ্ধ

হিজবুল্লা ফের ইজরায়েলে রকেট হামলা চালাল, তেল আভিভে জরুরি অবস্থা জারি

0 Min Read
আন্তর্জাতিকদেশ

কোভিড পরীক্ষা করেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে পারবেন মন্ত্রীরা, নির্দেশিকা জারি সচিবালয়ের

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?